বিরাট দুঃসংবাদ! গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতার মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো ইন্ডাস্ট্রিতে।

গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা। অভিনেতার জীবনে এমন কিছু ঘটবে সেটা কেউই কল্পনা করতে পারেননি। অভিনয় জগতের এক উজ্জ্বল নাম তিনি। তাঁর এই অসুস্থতার খবরে ভেঙে পড়েছেন সহকর্মী, শিল্পী মহল ও অসংখ্য অনুরাগী। সমাজ মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা জানাচ্ছেন অনেকেই।

Actor, Bollywood, Emraan Hashmi, Film Industry, Indian Actor, অভিনেতা, ইমরান হাশমি, ফিল্ম ইন্ডাস্ট্রি, বলিউড

অসুস্থ বলিউড অভিনেতা ইমরান হাশমি। বর্তমানে পবন কল্যাণের ‘ওজি’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। মুম্বইয়ের গোরেগাঁওয়ের আরে কলোনিতে ছবির শ্যুট করছিলেন। তখন আচমকাই অসুস্থ হয়ে পড়েন ইমরান। প্রবল জ্বর এবং হাতে-পায়ে ব্যথা শুরু হয়। তড়িঘড়ি অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, অভিনেতার রক্ত পরীক্ষা করা হয়েছে। রিপোর্টে জানা গিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি। ডাক্তারদের পরামর্শমতো আপাতত সম্পূর্ণ বিশ্রামেই রয়েছেন অভিনেতা। সুস্থ হয়ে ওঠার পরই আবার ছবির শ্যুটিংয়ের কাজ শুরু করবেন। বর্তমানে ইমরানের সুস্থ হয়ে ওঠার প্রতীক্ষায় রয়েছেন তার অংসখ্য অনুরাগী।

অ্যাকশন-থ্রিলারধর্মী ‘ওজি’ ছবিটি এই বছরের সেপ্টেম্বরের শেষের দিকে মুক্তি পেতে পারে। সূত্রের খবর অনুযায়ী ছবিতে নেগেটিভ চরিত্রেই দেখা যাবে ইমরানকে। এই ছবির মাধ্যমেই ইমরান দক্ষিণি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন। কিন্তু বর্তমানে সকলেই আগে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন।